রিমান্ডে অসুস্থ হয়ে পড়া সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে বিকেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, বিভিন্ন মামলায় বন্দী সাবেক মন্ত্রী শাজাহান খান বুকে ব্যথা নিয়ে
হাসপাতালে আসেন। ডিবি পুলিশের পাহারায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথমে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির আহামেদ প্রথম আলোকে বলেন, শাজাহান
খানের ইসিজি করা হয়েছে। তাঁর উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। তা ছাড়া তাঁর ডায়াবেটিস ও হৃদ্রোগের সমস্যা রয়েছে।

No comments: